‘ঈদযাত্রায় কমলাপুর রেলস্টেশনে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২২, ২০:০৯আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৯

কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের চুরি, ছিনতাই বা পকেটমারের খপ্পরে পড়ার ঘটনা প্রতি ঈদে ঘটতো। তবে এবার ভিন্ন চিত্র। এবারের ঈদযাত্রায় তেমন কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ঢাকা রেলওয়ে থানা পুলিশের দাবি, যাত্রীরা নিরাপদেই যাতায়াত করছেন। ফলে তাদের মধ্যে এবার রয়েছে স্বস্তি।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এবার কমালাপুর রেলস্টেশনে ঈদযাত্রাকে কেন্দ্র করে কোনও ধরনের অপ্রীতিকর কিংবা অপরাধমূলক কর্মকাণ্ড ঘটেনি। এরকম কোনও অভিযোগ আমাদের কাছে আসেনি। এবার যাত্রীরা নিশ্চিন্তে যাতায়াত করেছেন।’

থানার সেকেন্ড অফিসার মোহম্মদ সেকেন্দার আলি বাংলা ট্রিবিউনের কাছে উল্লেখ করেন, ‘বর্তমানে যাত্রীরা বেশ সচেতন। রেলওয়ে পুলিশও আগের চেয়ে অনেক বেশি তৎপর। তাই স্টেশন এবং রেলের অভ্যন্তরে অপরাধের মাত্রা কমে এসেছে।’

ঈদের আগের দিন থেকে কমলাপুরে দায়িত্বে থাকা রেলওয়ে নিরপত্তা বাহিনীর সদস্য উৎপল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কিছু মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনা শুনেছি। কিন্তু গুরুত্ব দেওয়ার মতো অভিযোগ পাওয়া যায়নি। ঈদ উপলক্ষে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন বাহিনীর সদস্যরা দায়িত্বে ছিলেন।’

/জেডএ/জেএইচ/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী