শনির আখড়ায় প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২২, ১৫:৩২আপডেট : ১৩ মে ২০২২, ১৫:৩২

রাজধানীর শনির আখড়ায় রাস্তা পারাপারের সময় প্রাইভেট কারের ধাক্কায় আনোয়ারুল আজিম অভি (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে রানা পাম্পের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বাবা আবুল কালাম আজাদ জানান, শনির আখড়া পলাশ নগর নিজ বাড়ির কাছের সড়কে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির প্রাইভেটকার অভিকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে এবং মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়। পরে সেখান থেকে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

তিনি জানান, অফিশিয়াল ট্যুরে চট্টগ্রামের উদ্দেশে বাসা থেকে বেরিয়েছিল অভি। প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানিতে এক্সিকিউটিভ অফিসার হিসাবে কর্মরত ছিলেন অভি। এক ছেলে ও এক মাস বয়সী এক মেয়ের জনক তিনি।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

/এআইবি/আরটি/আইএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী