‘৮০ ট্যাকায় রসমালাই ফেল’

সাদ্দিফ অভি
১৫ মে ২০২২, ১৯:০৬আপডেট : ১৫ মে ২০২২, ১৯:০৬

‘নিয়া যান, খালি ৮০ ট্যাকা। একদাম। যেটাই নেন ৮০ ট্যাকা। টেস্টে রসমালাই ফেল’। এভাবে হাঁকডাক দিয়ে কাওরান বাজারে তরমুজ বিক্রি করেছেন বিক্রেতারা। কাছে যেতেই বললেন, ‘নিয়ে যান। একদাম ৮০ টাকা। লাল টকটকা আর মিষ্টি। রসমালাই খেয়েও এতো মজা পাইবেন না। মিষ্টি না হইলে ট্যাকা ফেরত।’

কেউ কেউ ক্রেতাকে তরমুজ কেটে দেখাচ্ছেন। অনেকে বসে আছেন ক্রেতা ছাড়া। রবিবার দুপুরে কাওরান বাজার ঘুরে এমন দৃশ্য দেখা যায়।

বাজার ঘুরে দেখা যায়, একটু পরপরই তরমুজের দোকান। কেউ ভ্যানগাড়িতে করে, কেউ বাজারের সামনে তরমুজ বিক্রি করছেন। বেশিরভাগ দোকানেই ক্রেতা নেই। কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বাজারে তরমুজের দাম এখন দুইশ-আড়াইশ টাকা। রমজানেও যে তরমুজ বিক্রি হয়েছিল ৫০০ টাকার বেশি দামে। তখন মাসজুড়ে তরমুজ ছিল আলোচনায়।

অতিরিক্ত লাভের আশায় প্রায় প্রত্যেকেই তরমুজ বিক্রি করেছিলেন কেজি দরে।

বাজার ঘুরে দেখা যায়, তরমুজ এখন পিস হিসেবেই বিক্রি হচ্ছে। ৫-৬ কেজি ওজনের খুলনার একটি তরমুজ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। ঈদের আগে যা ছিল ৩৫০ টাকার বেশি।

এছাড়া এখন বড় তরমুজ পাওয়া যাচ্ছে ১৫০ থেকে ১৮০ টাকার মধ্যে। ছোট তরমুজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৮০ টাকায়।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃষ্টির কারণে তরমুজের ব্যাপক ক্ষতি হয়েছে। কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ায় চাষিরা বেশি তরমুজ তুলে বাজারে সরবরাহ করছেন। তাছাড়া বাজারে আম-লিচুর মতো মৌসুমি ফলও আসতে শুরু করেছে।

তরমুজ ব্যবসায়ী কাওসার জানান, বাজারে এখন খুলনা ও বরিশালের তরমুজ পাওয়া যাচ্ছে। খুলনার তরমুজ আকারে ছোট কিন্তু মিষ্টি বেশি। আর দাম বিবেচনায় মানুষ ছোটটাই কিনছে।

তিনি আরও বলেন, তরমুজের চাহিদা কমেছে। সরবরাহও বেড়েছে। এ কারণে অনেক তরমুজ পচেও যাচ্ছে।

তরমুজ কিনতে আসা আজগর আলী জানান, তরমুজের দামে আগুন এখন আর নেই। রোজার মধ্যে যারা অন্যায়ভাবে দাম বাড়িয়েছিল তারা এখন ভুক্তভোগী। একটা তরমুজ নিলাম ১০০ টাকা দিয়ে। রমজান মাস হলে অন্তত ৩০০ টাকা রাখতো।

/এফএ/
সম্পর্কিত
ত্রিভূজ প্রেমের বলি সিফাত, দুই আসামি গ্রেফতারের পর চঞ্চল্যকর তথ্য 
ঢাকা মেডিক্যালের চিকিৎসককে মারধর: গ্রেফতার দুই আসামি রিমান্ডে
এক ডেপুটি ও দুই সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
সর্বশেষ খবর
প্রযুক্তিনির্ভর বিশ্বে শিক্ষকদের দক্ষতার উন্নয়ন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ববি হাজ্জাজ
প্রযুক্তিনির্ভর বিশ্বে শিক্ষকদের দক্ষতার উন্নয়ন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ববি হাজ্জাজ
আবারও সেরা করদাতা সম্মাননা দেবে সরকার, এবার কঠিন শর্ত
আবারও সেরা করদাতা সম্মাননা দেবে সরকার, এবার কঠিন শর্ত
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের