হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২২, ১৩:৫২আপডেট : ৩০ মে ২০২২, ১৪:১৮

রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে দুই জনের মৃত্যু হয়েছে। তারা হলেন আরোহী ফাহিম হোসেন (২০) ও চালক মো. মামুন (২৫)। সোমবার (৩০ মে) সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) সজিব কোচ এ তথ্য জানান। 

এসআই বলেন, ‘হাতিরঝিল মধুবাগ মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হন তারা। এতে চালক মামুন ঘটনাস্থলেই মারা যান। আরোহী ফাহিমকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।’

নিহত ফাহিম হোসেন চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বাগ শ্রীরামপুর গ্রামের মিজান হোসেনের (সিএনজি অটোরিকশা চালক) ছেলে। ফাহিম ঢাকায় রঙের কাজ করতেন বলে জানিয়েছেন তার চাচা কবির হোসেন।

বর্তমানে ভাটারা থানার কোকাকোলা মোড় এলাকায় থাকতেন তিনি।

এসআই সজিব বলেন, ‘সে সকালে কাজে বের হয়েছিল। চার ভাইবোনের (দুই ভাই দুই বোন) মধ্যে সে তৃতীয়।’

এসআই আরও বলেন, ‘ঘটনাস্থলে প্রাণ হারানো যুবকের নাম মামুন। তার স্বজনদের সংবাদ দেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

 

/এআইবি/এআরআর/আইএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম