হাতিরঝিল থেকে ফের গণমাধ্যমকর্মীর লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০২২, ১১:০৩আপডেট : ০৮ জুন ২০২২, ১১:১৬

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ডিবিসি নিউজের প্রডিউসার আব্দুল বারির (৩৫) রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে হাতিরঝিল থেকে চলতি বছরের জানুয়ারিতে সময়ের আলো পত্রিকার এক সাংবাদিকের লাশ উদ্ধার করা হয়েছিল।

এছাড়াও বিভিন্ন সময় ঝিল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। হাতিরঝিল এলাকার অপরাধ দমনের জন্য নতুন থানা সৃষ্টি করা হলেও এই এলাকার অপরাধ হ্রাস পায়নি; বরং কিছুদিন পরপর সেখানে মানুষের লাশ মিলছে।

বুধবার (৮ জুন) সকালে হাতিরঝিল এলাকায় পুলিশ প্লাজার উল্টোদিকে সড়কের পাশ থেকে আব্দুল বারির লাশ উদ্ধার করা হয়। তার লাশের পাশে একটি রক্তমাখা ছুরিও মিলেছে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বাংলা ট্রিবিউনকে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড মনে হয়েছে। আমরা ওই স্থান ও আশপাশের সিসি ক্যামেরা উদ্ধার করেছি। 

পুলিশ জানিয়েছে, সাত থেকে আট ঘণ্টা আগে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

চলতি বছরের ১৯ জানুয়ারি হাতিরঝিল থেকে দৈনিক সময়ের আলো পত্রিকার সাংবাদিক হাবীব রহমানের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনাটি হত্যাকাণ্ড বলে সংবাদকর্মীদের পক্ষ থেকে দাবি করা হলেও এর তদন্ত এখনও শেষ হয়নি।

/এআরআর/আইএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক