ঢামেক হাসপাতালের সামনে থেকে মাদকসহ নারী আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২২, ০০:১২আপডেট : ২০ জুন ২০২২, ০০:১২

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক)হাসপাতালের প্রশাসনিক গেটে প্রবেশ করার সময় মাদকসহ এক নারীকে আটক করা হয়েছে। রবিবার (১৯জুন) সন্ধ্যা সাড়ে ৬ টারদিকে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাকে আটক করেন।

আটক হওয়া নারীর নাম পারুল (২৮)। তার কাছ থেকে সাত প্যাকেট গাঁজা জব্দ করা হয়।

ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের ভারপ্রাপ্ত উপপরিচালক আশরাফুল আলম। তিনি বলেন,  খবর পেয়ে আমরা শাহবাগ থানায় সংবাদ দেই। শাহবাগ থানার পুলিশ এসে ওই নারীকে আটক করে নিয়ে যান।

আশরাফুল আলম বলেন মাদক বিক্রেতাসহ সেবনকারীদের আটক করতে আনসার সদস্যরা ও পুলিশ ফাঁড়িকে নির্দেশনা দেওয়া রয়েছে।

ঢামেক হাসপাতালের একটি সুত্র জানিয়েছে, হাসপাতালটির আশপাশের এলাকা মাদক সেবনকারীদের আখড়া। এই এলাকায় মাদক সেবনের নিরাপদ স্থান বলে মনে করেন মাদকসেবীরা।

হাসপাতাল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে বিভিন্ন সময় একাধিকবার মাদক কারবারিসহ সেবনকারীদের গ্রেফতার করেছেন।

/এআইবি/এআরআর/জেজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান