আবাসিক এলাকায় পশুর হাট, ভোগান্তি স্থানীয়দের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২২, ২১:০৫আপডেট : ০৫ জুলাই ২০২২, ২১:২৩

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর মেরাদিয়ার বনশ্রী আবাসিক এলাকায় বসেছে পশুর হাট। বাসাবাড়ি, রাস্তা, ফুটপাত, দোকান, হাসপাতাল, মসজিদের আশপাশে, সামনে ও পেছনে সর্বত্রই বেঁধে রাখা হয়েছে গরু-ছাগল। আর মাইকে সারা দিনই চলছে উচ্চশব্দে পশু বিক্রির ঘোষণা।

দুই সিটি করপোরেশনের ঘোষণা অনুযায়ী রাজধানীতে কোরবানির পশুর হাট বসার কথা ঈদের চার দিন আগে। ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাটে আসতে শুরু করেছেন ব্যবসায়ীরা। আবাসিক এলাকার বাসিন্দাদের অভিযোগ, সর্বত্র পশু বেঁধে রাখার কারণে মানুষ রাস্তা-ফুটপাত ব্যবহার করতে পারছে না।

ব্যবসা প্রতিষ্ঠানের সামনে পশুর হাট বনশ্রীর এইচ ব্লকের বাসিন্দা মো. জারীফ জাওয়াদ বলেন, ‘আমার বাসার দরজায় গরু বাঁধা। গাড়ি বের করতে পারি না। রাস্তা দিয়ে হাঁটা যায় না। সারা দিন মাইকে পশু বিক্রির ঘোষণা দেওয়া হচ্ছে। এতে এলাকাবাসী বিরক্ত।’

একই এলাকার দোকানদার মো. তুহিন বলেন, ‘আমার দোকানের সামনে গরু বেঁধে রেখেছিলেন ব্যবসায়ীরা। পরে অনুরোধ করায় সরিয়ে নিয়েছেন।’

এ এলাকার আরেক বাসিন্দা অনিক হোসেন বলেন, ‘এলাকার রাস্তা আর ফুটপাত ব্যবহার করতে পারি না। রাস্তায় শুধু পশুর বর্জ্য।’ সিটি করপোরেশনের কাছে এ অবস্থা থেকে মুক্তি চান তিনি।

এ বিষয়ে হাটের ইজারাদার আওরঙ্গজেব টিটু বলেন, ‘এই হাটটি ৪০ বছর ধরে চলছে। আগে হাট ছিল, পরে বাড়িঘর হয়েছে। আমরা এমন কোনও কাজ করবো না যাতে এলাকাবাসীর অসুবিধা হয়। ঢাকা শহরে হাট বসানোর জায়গা নেই। সবাই রাস্তার মধ্যেই হাট বসায়। আমরা স্বেচ্ছাসেবকদের বলে দিয়েছি কোনও বাড়িতে যেন গরু-ছাগল ঢুকে না পড়ে।’

আবাসিক এলাকায় পশুর হাট, ভোগান্তি স্থানীয়দের এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, ‘হাটে গরু আসতে শুরু করেছে। বিক্রি শুরু হবে আমাদের নির্ধারিত তারিখ থেকে।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘তারা থানা কিংবা আমাদের কাছে অভিযোগ করতে পারেন। আমরা কারও যাত্রাপথ বন্ধ করতে হাট বসাইনি। অসুবিধার কথা জানিয়ে কেউ অভিযোগ করেনি। করলে ব্যবস্থা নেওয়া হবে।’

 

/আরএইচ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম