কত নিলো, কার্ডে দেখুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০২২, ২০:০০আপডেট : ০৮ জুলাই ২০২২, ২০:০০

কোরবানির পশু হাট থেকে বাড়ি নেওয়ার পথে মানুষ জিজ্ঞেস করে কত নিলো। দামটা যেন সবারই জানতে ইচ্ছে করে। দাম বলতে বলতে বিরক্ত হয়ে যান ক্রেতা। তবু বলতেই হয়। মানুষের এমন কৌতুহলকে পুঁজি করে এবার বিজ্ঞাপন প্রচার করতে দেখা গেলো রাজধানীর এক ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠানকে।

রাজধানীর আফতাবনগর ও মেরাদিয়াবাজার অস্থায়ী পশুর হাট ঘুরে দেখা গেলো, যারাই গরু কিনছেন তাদের হাতেই ধরিয়ে দেওয়া হচ্ছে একটি প্লাস্টিকের কার্ড। ওই কার্ডে আছে গরুর দাম লেখার ঘর। কেউ দাম জিজ্ঞেস করলেই কার্ডটি উঁচু করে ধরছেন ক্রেতা।

বাড্ডার এক বাসিন্দা আজ (৮ জুলাই) আফতানগরের হাট থেকে দেড় লাখ টাকায় কিনেছেন একটি দশাসই গরু। তার হাতের কার্ডে লেখা ১৫০-কে। যার মানে হলো গরুর দাম এক লাখ ৫০ হাজার টাকা। কেউ দাম জিজ্ঞেস করলেই কার্ড উঁচিয়ে ধরছেন তিনি।

ওই ক্রেতা বললেন, কার্ড নেওয়ায় সুবিধাই হলো। কতবার আর দাম বলবো। তাছাড়া চেঁচিয়ে দাম বলতেও ভালো লাগে না।

/আরএইচ/এফএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম