ঢাকা উত্তরে ৮০ ভাগ দক্ষিণে ৮৫ ভাগ বর্জ্য অপসারণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০২২, ১৮:৫৬আপডেট : ১০ জুলাই ২০২২, ২১:৩৪

আগে ঈদুল আজহার দিন কোরবানির পশুর তরল ও কঠিন বর্জ্য এলোমেলোভাবে  রাস্তা ও বাসা বাড়ির সামনে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছিল যেন এক পরিচিত দৃশ্য। কিন্তু এবারের ঈদুল আজহায় ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় কোরবানি পশুর বর্জ্য ব্যবস্থাপনার চিত্র ভিন্ন। বিকাল ৬টা পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮০ ভাগ আর দক্ষিণে ৮৫ ভাগ বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে।

ঢাকার দুই সিটির  মিরপুর,  মহাখালী,  বনানী,  বাড্ডা,  রামপুরা,  গুলিস্তান,  কলাবাগান ও সাইন্সল্যাব ও আগারগাঁও এলাকার ঘুরে রাস্তাঘাট ও আবাসিক ভবনের সামনে পশুর রক্ত,  গোবর,  হাড়,  চামড়া ও অন্যান্য অবশিষ্টাংশ পড়ে থাকার দৃশ্য তেমন চোখে ধরা পড়েনি।

এসব এলাকায় সিটি করপোরেশনের পাশাপাশি এলাকাবাসীদেরও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিতে দেখা যায়। এলাকাবাসীদের নিজ উদ্যোগে পাইপ দিয়ে পশুর রক্তর ড্রেনে ফেলতে দেখা গেছে। আর পশুর বর্জ্য তারা ব্যাগ ভরে সিটি করপোরেশনের ভ্যানে তুলে দিয়েছেন।

রাজধানীর বনশ্রী  এলাকায় গিয়ে দেখা যায় এলাকার লোকজন আবাসিক ভবনের সামনের জবাই করা পশুর রক্ত পানি ছিটিয়ে পরিষ্কার করছেন। পাশাপাশি ঢাকা উত্তর সিটি করপোরেশন ও দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরাও মাঠে আছেন।

ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, এখন পর্যন্ত মোট কোরবানির বর্জ্যের ৮০ ভাগ অপসারণ সম্পন্ন হয়েছে। শতভাগ সম্পন্ন হয়েছে ১১টি ওয়ার্ডে।

অপরদিকে  দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা আবু নাসের জানিয়েছেন, তারা মোট  ৮৫ভাগ বর্জ্য অপসারণ করেছেন। শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে ৩১টি ওয়ার্ড থেকে। ১৭টি ওয়ার্ড হতে ৯০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে।

/আরএইচ /এমআর/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক