১৬ লাখ টাকার জাল নোটসহ একজন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২২, ১৪:৩৯আপডেট : ২৮ জুলাই ২০২২, ১৪:৩৯

রাজধানীর মোহাম্মদপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে ১৬ লাখ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৭ জুলাই) মোহাম্মদপুর থানার চাঁদ উদ্যান হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপি গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশিদ।

গ্রেফতার ব্যক্তির নাম হুমায়ন কবির (৪৮)। এ সময় তার কাছ থেকে ১৬ লাখ টাকার জাল নোট, একটি ল্যাপটপ, একটি প্রিন্টার, একটি লেমিনেশন মেশিন, একটি পেস্টিং গামের কৌটা, তিনটি টাকা তৈরির ডাইস, দুই বান্ডিল ফয়েল পেপার, দুই প্যাকেট টাকা তৈরির কাগজ, একটি কাটার ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উদ্ধার মালামাল ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশিদ বলেন, ‘গ্রেফতার আসামি ভাড়া বাসাকে জাল টাকা বানানোর কারখানা হিসেবে ব্যবহার করে আসছিল। তার অন্যান্য সহযোগী পলাতক রয়েছে। ইমাম হোসেন (৩০), মো. আলাউদ্দিন (৩৫), মো. সাইফুল (৩০), মো. মজিবর (৩২) ও আলাউদ্দিনের (৪২) যোগসাজশে জাল টাকা তৈরি এবং বিপণন করে আসছিল হুমায়ন কবির। এ ছাড়া হুমায়নের বিরুদ্ধে ইতোপূর্বে চারটি জাল টাকা তৈরির মামলা রয়েছে।

 

 

/আরটি/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম