রাজধানীতে গাড়ির ধাক্কায় রিকশাচালকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২২, ১৭:০৩আপডেট : ৩০ জুলাই ২০২২, ১৭:০৩

রাজধানীর আসাদগেটের সামনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মনির শেখ (৪০) নামে ব্যাটারিচালিত অটোরিকশার চালক ঘটনাস্থলে নিহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রশিদ।

তিনি বলেন, শনিবার (৩০ জুলাই) সকালের দিকে মিরপুর রোডের নাবিল পরিবহনের কাউন্টারের সামনে ঘটনাটি ঘটে। সংবাদ পেয়ে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, কোন গাড়ি এ দুর্ঘটনাটি ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

নিহত মনির শেখের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলায়। বর্তমানে তালতলা মোল্লাপাড়া থাকতেন তিনি।

/এআইবি/আরটি/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান