যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল চালকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২২, ১৩:৩২আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১৩:৩২

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় মো. ইমরান মিয়া (৩৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মো. সোহেল (৩২) নামে আরও একজন। শনিবার (৬ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে যাত্রাবাড়ী হাসেম রোডে মাল্টিমিডিয়া সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) নাদিম মুন্সী এ তথ্য জানান।

মৃত ইমরান শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কালিনগর গ্রামের মৃত মনসের খানের ছেলে। বর্তমানে কদমতলীর রায়েরবাগ পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতেন। পেশায় তিনি ফল ব্যবসায়ী ছিলেন। আহত সোহেল তার ভগ্নিপতি।

এসআই নাদিম মুন্সী বলেন, ‘যাত্রাবাড়ী মাল্টিমিডিয়া সিএনজি পাম্পের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় ওই মোটরসাইকেলের চালক ও আরোহী রাস্তায় ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টায় ইমরানকে মৃত ঘোষণা করেন। আহত সোহেলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাসটি শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহতের চাচা শাহজাহান মিয়া জানান, রাতে কাজ শেষে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয় তারা।

/এআইবি/এআরআর/আরকে/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের