ভাঙারি দোকানে বিস্ফোরণ: চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২২, ১৪:১৬আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১৪:৫৮

রাজধানীর তুরাগ থানার কামারপাড়া এলাকায় ভাঙারি দোকানে আগুন ও বিস্ফোরণের ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। তারা শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে দুই জন পোস্ট অপারেটিভ এবং একজন আইসিইউতে মারা যান।

মৃতরা হলেন– নূর হোসেন (৬০), গাজী মাজহারুল ইসলাম (৪৫) ও মোহাম্মদ আলম (২৩)।

চিকিৎসকরা জানিয়েছেন, নূর হোসেনের শরীরের ৯৫ শতাংশ, গাজী মাজহারুলের ৩৫ শতাংশ এবং মোহাম্মদ আলমের শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল।

গাজী মাজহারুলের ছোট ভাই রাহাদ মোল্লা জানান, তুরাগের কামারপাড়া ঘটনাস্থলে গাজী মাজহারুলের বাড়ি। তিনি ভাঙারি দোকানের ব্যবসা করতেন। স্ত্রীর নাম রোকসানা বেগম। তার তিনটি মেয়ে সন্তান রয়েছে। চার ভাই চার বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।

অপরদিকে, নূর হোসেনের ছেলে নাজমুল জানিয়েছে, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মৃত রজব আলীর ছেলে নূর হোসেন । তিনি পেশায় রিকশাচালক ছিলেন। বর্তমানে তুরাগ বামনারটেক স্ত্রী লাবনী বেগম, দুই ছেলে এবং তিন মেয়ের সঙ্গে থাকতেন।

মোহাম্মদ আলমের চাচা রবিউল ইসলাম জানান, জামালপুরের সরিষাবাড়ীর দিলবালিয়া গ্রামের আসাদ মিয়ার ছেলে মোহাম্মদ আলম। তিনি রিকশার গ্যারেজের মেকানিকস ছিলেন। চার-পাঁচ মাস আগে বিয়ে করেন। স্ত্রীর নাম স্বর্ণালী আক্তার।

মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

বার্ণ ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, চিকিৎসাধীন বাকি পাঁচ জনের অবস্থাও শঙ্কামুক্ত নয়।

এর আগে, শনিবার (৬ আগস্ট) বেলা ১২টার দিকে কামার পাড়া রাজারবাড়ি পুকুরপাড় এলাকায় একটি রিকশা গ্যারেজের পাশে ভাঙারি দোকানে আগুন ও বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে রিকশা গ্যারেজে আগুন ছড়িয়ে পড়ে। এতে ৮ জন দগ্ধ হন।

 

/এআরআর/এআইবি/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী