উত্তরায় ক্রেন থেকে গার্ডার পড়ে নিহত ৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০২২, ১৭:৩৩ আপডেট : ১৫ আগস্ট ২০২২, ২০:১৫

রাজধানীর উত্তরার জসীমউদদীনে ঢাকা-ময়মনসিংহ রোডে বিআরটি প্রকল্পের কাজের সময় ক্রেন থেকে গার্ডার পড়ে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। সোমবার (১৫ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন রুবেল (৫০), ঝরনা (২৮), জান্নাত (৬), জাকারিয়া (২) ও  হৃদয়। আহত ব্যক্তির নাম রিয়া।

আরও পড়ুন...যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা: বিআরটি’র এমডি

মোহাম্মদ মহসিন বলেন, ‌‘ক্রেন দিয়ে একটি গার্ডার উপরে তোলার সময় নিচে পড়ে যায়। গার্ডারটি একটি প্রাইভেট কারের ওপরে পড়ে।’ 

ওসি জানান, প্রাইভেটকারের ভেতরে আরও কোনও যাত্রী রয়েছে কিনা, গার্ডারটি সরানোর পর জানানো সম্ভব হবে। উদ্ধার অভিযান চলমান রয়েছে। যান চলাচল বন্ধ থাকায় আশপাশের এলাকায় দীর্ঘ যানজট তৈরি হয়েছে।

/আরটি/আইএ/এমওএফ/
সম্পর্কিত
ইসলামী ব্যাংক হাসপাতালে রোগীর স্বজন ও সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
বড় বড় অবকাঠামোর আগে ঢাকাকে বাসযোগ্য করতে চান ইশরাক
রাজধানী‌তে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পি‌টি‌য়ে হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ অক্টোবর, ২০২৬)
রাবির ঘটনায় ছাত্রদলকে দায়ী করলো এনসিপি, বিচার দাবি
রাবির ঘটনায় ছাত্রদলকে দায়ী করলো এনসিপি, বিচার দাবি
মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন আহমেদ শাহীন
মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন আহমেদ শাহীন
আবারও নরওয়েকে হারালো পর্তুগাল, বড় দুঃসংবাদ পাচ্ছে ম্যানসিটি?
আবারও নরওয়েকে হারালো পর্তুগাল, বড় দুঃসংবাদ পাচ্ছে ম্যানসিটি?
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের