ক্রেন থেকে গার্ডার পড়ে নিহত ৪

যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা: বিআরটি’র এমডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০২২, ১৮:২১ আপডেট : ১৫ আগস্ট ২০২২, ১৮:২১

রাজধানীর উত্তরার জসীম উদদীনে ঢাকা-ময়মনসিংহ রোডে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজের সময় ক্রেন থেকে গার্ডার পড়ে ৪ জন নিহতের ঘটনা যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে বলে জানিয়েছেন বিআরটি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুল ইসলাম।

দুর্ঘটনার পর শফিকুল ইসলাম বলেন, ‌‘আমাদের গার্ডারটি ক্রেনে করে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার সময় সম্ভবত ক্রেন কাত হয়ে নিচে পড়ে যায়।’

ঘটনার জন্য কে দায়ী এবং কীভাবে ঘটলো জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‌‘এই মুহূর্তে আমি না জেনে কিছু বলতে পারবো না। ক্রেন কাত হয়ে গেছে— এটা যান্ত্রিক সমস্যা। এটা নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট নয়। এ বিষয়ে আমরা বিস্তারিত না জেনে কিছু বলতে পারবো না।’

সোমবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে ওই দুর্ঘটনায় আহত হন আরও দুজন। নিহতরা হলেন রুবেল (৫০), ঝরনা (২৮), জান্নাত (৬) ও জাকারিয়া (২)। আহতরা হলেন হৃদয় ও রিয়া।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন বলেন, ‌‘ক্রেন দিয়ে একটি গার্ডার উপরে তোলার সময় নিচে পড়ে যায়। গার্ডারটি একটি প্রাইভেট কারের ওপরে পড়ে।’

ওসি জানান, প্রাইভেটকারের ভেতরে কোনও যাত্রী রয়েছে কিনা, গার্ডারটি সরানোর পর জানানো সম্ভব হবে। উদ্ধার অভিযান চলমান রয়েছে। যান চলাচল বন্ধ থাকায় আশপাশের এলাকায় দীর্ঘ যানজট তৈরি হয়েছে।

/আরএইচ/আইএ/
সম্পর্কিত
সরঞ্জাম এলেই রাজধানীতে চালু হচ্ছে শিশুদের নতুন পার্ক, জানালেন প্রশাসক
ইসলামী ব্যাংক হাসপাতালে রোগীর স্বজন ও সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
বড় বড় অবকাঠামোর আগে ঢাকাকে বাসযোগ্য করতে চান ইশরাক
সর্বশেষ খবর
সাংবাদিকদের ডেকে বিএনপির এমপি বললেন, ‘সাংবাদিকতা শিখিয়ে দেবো’
সাংবাদিকদের ডেকে বিএনপির এমপি বললেন, ‘সাংবাদিকতা শিখিয়ে দেবো’
সরঞ্জাম এলেই রাজধানীতে চালু হচ্ছে শিশুদের নতুন পার্ক, জানালেন প্রশাসক
সরঞ্জাম এলেই রাজধানীতে চালু হচ্ছে শিশুদের নতুন পার্ক, জানালেন প্রশাসক
টিভিতে আজকের খেলা (৫ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ অক্টোবর, ২০২৬)
রাবির ঘটনায় ছাত্রদলকে দায়ী করলো এনসিপি, বিচার দাবি
রাবির ঘটনায় ছাত্রদলকে দায়ী করলো এনসিপি, বিচার দাবি
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন গ্রেফতার
লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন গ্রেফতার