গার্ডার পড়ে নিহত রুবেলকে স্বামী দাবি করেছেন চার নারী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০২২, ১৭:৪৬আপডেট : ১৬ আগস্ট ২০২২, ১৮:২১

রাজধানীর উত্তরায় ক্রেন থেকে গার্ডার পড়ে নিহতদের মধ্যে মো. রুবেল মিয়াকে স্বামী দাবি করেছেন চার নারী। রুবেলের ময়নাতদন্ত চলাকালীন তাকে স্বামী দাবি করে চার নারীকে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে অবস্থান করতে দেখা যায়।

পুলিশ বলছে, ময়নাতদন্তের পর রুবেলের ভাইয়ের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) সোহরাওয়ার্দী হাসপাতালে হৃদয়ের মা রেহানা বেগম উপস্থিত ছিলেন। এছাড়া রুবেলকে স্বামী দাবি করে মর্গের সামনে অবস্থান নেন শাহিদা আক্তার, সালমা আক্তার, পাতা খন্দকার ও নার্গিস বেগম। 

স্বামী দাবি করা চার জনেরই সন্তান রয়েছে। একজন আরেকজনের বিয়ের ব্যাপারে কিছু জানেন না বলেও দাবি করেন তারা।

রুবেলকে স্বামী দাবি করা শাহিদার বাড়ি মানিকগঞ্জে। পাতা খন্দকারের বাড়ি গাজীপুরে। নার্গিস বেগম থাকেন ঢাকার দোহারে ও সালমা আক্তার মিরপুরের বাসিন্দা। রেহানা বেগমের বাড়ি শরীয়তপুরে।

রাজধানীর উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন বাংলা ট্রিবিউনকে বলেন, ময়নাতদন্তের পর রুবেলের মরদেহ তার ভাইয়ের কাছে হস্তান্তর করেছি। দাফনের জন্য মেহেরপুরে রওনা হয়েছে তারা।

একাধিক নারীর স্ত্রী দাবি করা প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি আমাদের বিবেচ্য নয়। আমরা এখানে হত্যা মামলা তদন্ত করছি না, তদন্ত করছি দুর্ঘটনাজনিত মামলা। পরে প্রয়োজনে এসব খতিয়ে দেখা হবে।

/আরটি/এফএ/এমওএফ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী