পুরান ঢাকার ৫০০ রাসায়নিক গুদাম সরবে: তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২২, ১৩:৫৪আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১৩:৫৪

এ বছরের ডিসেম্বরের মধ্যে পুরান ঢাকা থেকে ৫০০ রাসায়নিক গুদাম ও কারখানা শ্যামপুর শিল্পাঞ্চলে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

বুধবার (১৭ আগস্ট) পুরান ঢাকার চকবাজার এলাকার আগুনে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে গিয়ে তিনি একথা জানান।

মেয়র বলেন, ‘মন্ত্রী পরিষদ বিভাগের সিদ্ধান্তের আলোকে আমরা চিরুনি অভিযান করে এক হাজার ৯২৪টি কারখানা ও গুদাম চিহ্নিত করেছি। সেগুলো স্থানান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এগুলো সম্পূর্ণরূপে স্থানান্তর না হলে দুর্ঘটনা থেকে আমরা মুক্ত হবো না। এ কার্যক্রম চলমান থাকলে এখান থেকে পরিত্রাণ পাওয়া যাবে।’

সব সংস্থাকে সমন্বয় করে কাজ করার আহ্বান জানিয়ে মেয়র বলেন, ‘এখানে কীভাবে একটি রেস্তোরাঁ হয়, যার বাণিজ্যিক অনুমতি নেই? বাণিজ্যিক অনুমতি না দেওয়া সত্ত্বেও কীভাবে গ্যাসের সংযোগ পেলো? বিদুতের সংযোগ পেলো তারা?

শেখ ফজলে নূর তাপস বলেন, ‘এসব এলাকার কারখানা ও গুদামে মানুষ ঝুঁকি নিয়ে ব্যবসা পরিচালনা করছে। ফলে বারবার দুর্ঘটনা ঘটছে। ঘন জনবসতিপূর্ণ এই এলাকায় রাসায়নিক কারখানা, গুদাম ও বিভিন্ন ধরণের ফ্যাক্টরির করণে যানজট যেমন বেশি, তেমনই ঝুঁকির মধ্যে আছেন এখানকার বসিন্দারা। এমন অবস্থায় অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনা ঘটে চলেছে।’

তিনি আরও বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে আমি মনে করি নদীর তীরে এত সুন্দর জায়গায় এসব স্থাপনা থাকা উচিত নয়। এটা হতে হবে পর্যটন এলাকা।’

প্রসঙ্গত, গত ১৫ আগস্ট দুপুর ১২টার দিকে চকবাজারে পলিথিন কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। পরে দুপুর ২টা ২০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ৬ জনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। অন্যদিকে অগ্নিকাণ্ডের তদন্ত করতে ফায়ার সার্ভিস পাঁচ সদস্যদের কমিটি গঠন করেছে।

 

/আরএইচ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম