থানা হাজতে আসামির মৃত্যু: এখনও লাশ গ্রহণ করেনি পরিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০২২, ১৩:৫৩আপডেট : ২১ আগস্ট ২০২২, ১৪:২২

রাজধানীর হাতিরঝিল থানায় চুরির মামলার আসামি সুমন শেখ ওরফে রোম্মানের (২৩) মৃত্যুর একদিন পেরিয়ে গেলেও এখনও মরদেহ গ্রহণ করেনি পরিবারের সদস্যরা। লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

রবিবার (২১ আগস্ট) দুপুরে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান রোম্মানের স্ত্রী জান্নাত।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে কোনও আইনগত ব্যবস্থা নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে জান্নাত বলেন, ‘আমরা আইনজীবীদের সঙ্গে পরামর্শ করার জন্য কোর্টে গিয়েছিলাম। পরে এ বিষয়ে বিস্তারিত বলতে পারবো।’

এদিকে, হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, ‘হাজতখানায় আসামি ‘‘আত্মহত্যার’’ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

এর আগে, শুক্রবার (১৯ আগস্ট) হাতিরঝিল থানার হাজতখানায় রোম্মানের মৃত্যু হয়। যদিও পুলিশের দাবি ওই হাজতি আত্মহত্যা করেছেন। এ ঘটনার পর দুই পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

/আরটি/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান