আর কত প্রাণ গেলে টনক নড়বে, প্রশ্ন আতিকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০২২, ১৫:১৭আপডেট : ২১ আগস্ট ২০২২, ১৫:২০

প্রকল্পের নির্মাণসামগ্রী পড়ে বার বার দুর্ঘটনায় প্রাণহানি ঘটলেও কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, গত সোমবার (১৫ আগস্ট) রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের গার্ডার পড়ে পাঁচজন নিহত হয়েছেন। ওই ঘটনার পরদিন ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে নিরাপত্তা ব্যবস্থার কিছুই দেখিনি। সংশ্লিষ্ট সংস্থাগুলোর কবে টনক নড়বে।

আজ রবিবার (২১ আগস্ট) ডিএনসিসির নগর ভবনে এক আলোচনা সভায় এসব কথা বলেন মেয়র। সভায় ঢাকায় চলমান বিভিন্ন প্রকল্পের পরিচালক, সংস্থা প্রধানেরা উপস্থিত ছিলেন। আর কত প্রাণ গেলে টনক নড়বে, প্রশ্ন আতিকের

আতিকুল ইসলাম বলেন, গতকাল রাত ১১টায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আমাকে একটি ভিডিও পাঠিয়েছেন, সেখানে দেখা যাচ্ছে রাজধানীর শেওড়া এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি ক্রেন মাথার ওপর ঘুরছে আর নিচ দিয়ে গাড়ি চলছে। কোনও নিরাপত্তা ব্যবস্থাই ছিল না। '

তিনি বলেন, এখন থেকে নো সেফটি নো ওয়ার্ক। আগে নিরাপত্তা নিশ্চিত করবেন, তারপর কাজ শুরু করবেন। কাজ শুধু কাগজে-কলমে নয় বাস্তবেও করতে হবে।'

অনুষ্ঠানে বক্তারা চীনের রাষ্ট্রদূতকে তলব করে ঠিকাদারের গাফিলতি সম্পর্কে অবহিত করা ও ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপূরণ নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিআরটি, এমআরটি ও ঢাকায় বাস্তবায়নাধীন বড় প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/আরএইচ/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক