অনুমোদিত নকশায় ‘সামান্য পরিবর্তনে’ সহনীয় জরিমানায় বৈধতার দাবি রিহ্যাবের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০২২, ২১:০৪আপডেট : ২২ আগস্ট ২০২২, ২১:৪২

রাজধানীর যেসব ইমারত নির্মাণকালে অনুমোদিত নকশার ‘সামান্য ব্যত্যয়’ করা হয়েছে তাদের সহনীয় জরিমানার মাধ্যমে বৈধতা ও অকুপেন্সি সনদ প্রদানের দাবি জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।

সোমবার (২২ আগস্ট) রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন (কাজল) মতিঝিলে রাজউকের প্রধান কার্যালয়ে এক সভায় এ দাবি জানান। সংগঠনটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

জবাবে রাজউক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা বলেন, ‘বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে অকুপেন্সি সনদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজউক চেয়ারম্যান বলেছেন, যারা নকশার ব্যত্যয় ঘটিয়ে অতিরিক্ত তলা তৈরি করেছে এবং পার্কিংয়ের জায়গায় দোকানসহ অন্য স্থাপনা তৈরি করেছে তাদের ছাড় দেওয়া হবে না।

আলমগীর শামসুল আলামিন (কাজল) বলেন, ‘প্রকল্প শুরুর সময় আইনের সুষ্ঠু প্রয়োগ না থাকায় এবং অনুমোদিত নকশায় ভবন তৈরির পর আইনের দৃঢ় প্রয়োগের প্রেক্ষাপটে অকুপেন্সি সনদ গ্রহণ দুরূহ হয়ে দাঁড়িয়েছে।’ অকুপেন্সি সনদের বিষয়ে প্রয়োজনে বিধিমালা সংশোধনের দাবি জানান তিনি।

সভায় রিহ্যাব সভাপতি পাওয়ার অব অ্যাটর্নির আগের আইন বহাল রাখার দাবি জানালে রাজউক চেয়ারম্যান তা বহাল রাখায় আশ্বাস দেন।

সভায় আরও ছিলেন– রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইস্তেখাবুল হামিদ, ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ এবং ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানা এবং রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/আরএইচ/আরকে/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম