শুরু হলো আইজিপি কাপ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২২, ২০:১৮আপডেট : ২৮ আগস্ট ২০২২, ২০:১৮

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বনাম বান্দরবন জেলা পুলিশের মধ্যকার খেলা দিয়ে শুরু হয়েছে আইজিপি কাপ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ।

রবিবার (২৮ আগস্ট) প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ঢাকা রেঞ্জ ডিআইজি ও বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২২ টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান। মিরপুর পিওএম কাবাডি মাঠে ছিল এই আয়োজন।

চ্যাম্পিয়নশিপে চারটি গ্রুপে মোট ১৫টি দল অংশগ্রহণ করছে। লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই খেলায় চারটি গ্রুপের মধ্যে ‘ক’ গ্রুপে রয়েছে ডিএমপি, এসএমপি, ময়মনসিংহ রেঞ্জ ও চট্টগ্রাম রেঞ্জ। ‘খ’ গ্রুপে রয়েছে ঢাকা রেঞ্জ, সিএমপি ও ইন্ডস্ট্রিয়াল পুলিশ-৪। ‘গ’ গ্রুপে রয়েছে এপিবিএন, আরএমপি, রংপুর রেঞ্জ ও সিলেট রেঞ্জ। আর গ্রুপ ‘ঘ’ তে রয়েছে কেএমপি, খুলনা রেঞ্জ, আরআরএফ বরিশাল ও রাজশাহী রেঞ্জ।

আইজিপি কাপ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রহমান বলেন, ‘টুর্নামেন্টের মাধ্যমে আমরা পুলিশ বাহিনীর মধ্য থেকে মেধাবী ও ভালো মানের খেলোয়াড় তৈরি করছি, যারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্ব দেখাচ্ছেন। পুলিশের ইউনিট পর্যায়ে কাবাডি দল গঠন করা হচ্ছে, যেন ভালো খেলোয়াড় পাওয়া যায়।’

তিনি বলেন, ‘জাতীয় পর্যায়ে এ খেলাটির পরিচালনায় রয়েছে বেশিরভাগ পুলিশ কর্মকর্তা। পুলিশ ব্যবস্থাপনায় বাংলাদেশ কাবাডি খেলা এগিয়ে যাচ্ছে। বর্তমান কাবাডি কমিটি দায়িত্ব নেওয়ার পর এ খেলায় প্রাণ ফিরেছে। ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে পুলিশ টিমের অবস্থা স্মরণকালের চেয়ে ভালো। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এই টিমটিকে ভাল করার।

আগামী ২ সেপ্টেম্বর একই ভেন্যুতে সেমিফাইনাল খেলা এবং ৪ সেপ্টেম্বর ফাইনাল খেলা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২২।

/আরটি/আরকে/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী