আকরাম খানের গৃহকর্মীর মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২২, ০৩:২৯আপডেট : ২৯ আগস্ট ২০২২, ০৯:০৪

রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকায় সাবেক ক্রিকেটার আকরাম খানের গৃহকর্মীর মরদেহ উদ্ধার হয়েছে। নিহতের নাম সাহিদা (২৫)। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে এখনও তা নিশ্চিত হওয়া যায়নি।

রবিবার (২৮ আগস্ট) রাত ১১টার দিকে আকরাম খানের ফোন পেয়ে মহাখালী ডিওএইচএসে ৩ নম্বর রোডে ১৫৭ নম্বর বাসার কাছ থেকে তার লাশ উদ্ধার করে কাফরুল থানা পুলিশ।

কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসিব জানান, আকরাম খানের গৃহকর্মীর মরদেহ শনাক্ত করা হয়। মরদেহ সুরতহাল করে লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তবে গৃহকর্মী কীভাবে মারা গেছে, তা পুলিশ তাৎক্ষণিক জানাতে পারেনি। লাশ উদ্ধারের সময় আকরাম খান সেখানে ছিলেন।

পুলিশ কর্মকর্তা হাসিব জানান, আকরাম খানের বাসাটি ৩ নম্বর সড়কের একটি ছয়তলা ভবনের ৫ম ও ৬ষ্ঠ তলার ডুপ্লেক্সে। আর সাহিদাকে পাওয়া গেছে ঠিক তার পেছনে ৪ নম্বর সড়কে চার তলা একটি ভবনের পাশে।

নিহত সাহিদার বাড়ি চট্টগ্রামের সীতাকুন্ডে। প্রায় ১৩ বছর ধরে ক্রিকেটার আকরাম খানের বাসায় কাজ করছিলেন।

আকরাম খানের পরিবারের বরাত দিয়ে এসআই হাসিব বলেন, আকরাম খানের মেয়ে গৃহকর্মী সাহিদাকে খুঁজতে গিয়ে দেখেন বাসায় নেই। আশপাশে খোঁজ করতে গিয়ে পেছনের বাসার দেয়াল ও ওই বাসার বাউন্ডারি দেয়ালের মাঝে ফাঁকা জায়গায় সাহিদাকে পাওয়া যায়।

/এআরআর/জেজে/ইউএস/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম