উচ্ছেদের ঘোষণায় নিজেরাই অবৈধ স্থাপনা ভাঙলেন দখলদারেরা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২২, ১৮:৫২আপডেট : ২৯ আগস্ট ২০২২, ১৮:৫২

অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে— ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এমন ঘোষণার পর নিজেদের দখল করা স্থাপনা স্বতঃপ্রণোদিত হয়ে উচ্ছেদ করলেন দখলদারেরা। রবিবার (২৯ আগস্ট) নগরীর নিমতলী মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনাটি প্রত্যক্ষ করে নগর কর্তৃপক্ষ।

রবিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি বিভাগ হতে মাইকিং করা হয়, সোমবার নিমতলী মোড়ের অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে।  এ সময় অবৈধভাবে দখল করে রাখা দোকানগুলোকে লাল কালি দিয়ে চিহ্নিত করে দেওয়া হয়।

সে অনুযায়ী উচ্ছেদ কার্যক্রম পরিচালনার জন্য সোমবার করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা মো. মুনিরুজ্জামান, অঞ্চল-১ এর নির্বাহী প্রকৌশলী মিঠুন চন্দ্র শীল, পুলিশ সদস্য, করপোরেশনের সার্ভেয়ার, পেশকার, উচ্ছেদ শ্রমিকসহ উচ্ছেদ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ নিমতলী মোড়ে যান। কিন্তু সেখানে যাওয়ার পর তারা সবাই অবাক হন। ইতোমধ্যে লাল কালিতে চিহ্নিত ১৫টি দোকান কে বা কারা রাতের মধ্যে উচ্ছেদ করে ফেলেছেন। পরে খবর নিয়ে জানা যায় যে, দখলদারেরা নিজ উদ্যোগে তা উচ্ছেদ করেছেন।    

সামগ্রিক বিষয়ে করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, ‘উচ্ছেদ নিয়ে গতকাল নিমতলী মোড়ে মাইকিং করা হয় এবং লাল কালি দিয়ে সেগুলো চিহ্নিত করে দেওয় হয়। আজ আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছি যে, দখলদারেরাই নিজ উদ্যোগে অবৈধ দখলদারিত্বের অবসান ঘটিয়েছেন।’

নিজ উদ্যোগে এই দখলমুক্তির ফলে সেখানে ১২০ ফুট দৈর্ঘ্য এবং সর্বনিম্ন ১০ ফুট হতে ৩০ ফুট প্রশস্ত হয়েছে।

/আরএইচ/আইএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম