অনুমোদন ছাড়া কেক-বিস্কুট-চিপস-চকলেট তৈরি, জরিমানা ৮ লাখ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০২২, ১৭:৩৩আপডেট : ৩০ আগস্ট ২০২২, ১৭:৩৪

রাজধানীর উত্তরখান থানা এলাকায় অনুমোদন ছাড়া কেক, বিস্কুট, চিপস, ফাস্টফুড ও চকলেট তৈরির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা করেছে র‍্যাব-১-এর ভ্রাম্যমাণ আদালত। র‍্যাব ফোর্সেস সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) অধিদফতরের প্রতিনিধি শরিফুল ইসলামের নেতৃতে এ ভ্রাম্যমাণ পরিচালিত হয়। 

মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে র‍্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন এ তথ্য জানান।

তিনি বলেন, সোমাবর (২৯ আগস্ট) বিকাল থেকে রাত পর্যন্ত উত্তরখান থানার কুড়িপাড়া, মাস্টার পাড়া, কাজীবাজার চাঁনপাড়া এলাকায় বেকারি, চিপস ও চকলেট প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযাতে অনুমোদন ছাড়া, স্বাস্থ্যবিধি না মেনে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল কেক, বিস্কুট, চিপস, ফাস্টফুড ও চকলেট তৈরির অভিযোগে শুকরিয়া বেকারির মো. সিরাজকে ৫০ হাজার টাকা, দীন ইসলামকে ৫০ হাজার টাকা, লালন মিয়াকে ৫০ হাজার টাকা ও আব্দুল খালেককে ৫০ হাজার টাকা জরিমান করা হয়।

টপস চিপস বিডি লিমিটডের মোস্তাফিজুর রহমান হিরনকে এক লাখ টাকা, মাহমুদ শরীফকে এক লাখ টাকা ও মো. আরিফুর রহমানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া ক্রাপ প্রোডাকটসের মো. মোফাজ্জল হোসেনকে ৭৫ হাজার টাকা, মো. রমজান আলীকে ৭৫ হাজার টাকা, আরিফুল ইসলামকে ৭৫ হাজার টাকা, খায়রুল আলমকে ৭৫ হাজার টাকাসহ মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়।

জরিমানার মাধ্যমে আদায় করা টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান র‍্যাব-১-এর অধিনায়ক।

/এআরআর/আরকে/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী