বাইক দুর্ঘটনায় প্রাণ গেলো কলেজছাত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০২২, ১৭:৫০আপডেট : ৩০ আগস্ট ২০২২, ১৮:৪৩

রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের যাত্রাবাড়ীর সাইদাবাদ এলাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। তার নাম সাদিয়া আফরিন। তিনি রাজধানীর তিতুমীর কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। মঙ্গলবার (৩০ আগস্ট) বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সাদিয়া আফরিনের আত্মীয় (বেয়াই) নাজমুল হক জানান, তারা দুজন মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিলেন। ফ্লাইওভারের ওপর তারা দুর্ঘটনার শিকার হন। সাদিয়া মাথায় আঘাত পান।

যাত্রাবাড়ী থানার এস আই মোহসীন আলী জানিয়েছেন, বেলা আড়াইটার দিকে দুর্ঘটনা ঘটে। সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে সাদিয়াকে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন মোহসীন আলী।

/এআরআর/এমআর/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম