স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২২, ১৩:৩০আপডেট : ৩১ আগস্ট ২০২২, ১৩:৩০

প্রাথমিক বিদ্যালয়ের মতো সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণসহ সাত দফা দাবি জানিয়েছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা।

বুধবার (৩১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের অন্যান্য দাবিগুলো হলো– স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার নীতিমালা-২০১৮ বাস্তবায়ন করা, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার পাঠদানের অনুমতির স্থগিতাদেশ প্রত্যাহার করা, রেজিস্ট্রেশনপ্রাপ্ত কোডবিহীন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো মাদ্রাসা বোর্ডের কোডের অন্তর্ভুক্ত করা, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীদের বন্ধ হওয়া উপবৃত্তি পুনরায় চালুর ব্যবস্থা করা, প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় এক জন অফিস সহায়কের পদ সৃষ্টি করাসহ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার পঞ্চম শ্রেণি সমাপনী পরীক্ষার অটোপাশের প্রজ্ঞাপন জারি করা।

মানববন্ধনে সংগঠনের সমন্বয়কারি আলহাজ্ব কাজী ফয়েজুর রহমান বলেন, ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণসহ সাত দফা দাবিতে আমরা শিক্ষকরা কয়েক বছর ধরে আন্দোলন করে যাচ্ছি। কিন্তু কর্তৃপক্ষ এদিকে খেয়াল করেননি। আমরা পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছি। আমরা সব জায়গায় উপেক্ষিত।’

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন– স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ তেলোয়াত হোসেন খাঁন প্রমুখ।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম