ছুরিকাঘাতে স্বামী নিহত, স্ত্রী আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২২, ১৯:১০আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ১৯:১০

রাজধানীর বনানীতে স্ত্রীর ছুরিকাঘাতে শাওন পেদা (২০) নামে এক যুবক নিহতের অভিযোগ উঠেছে। বুধবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় বনানীর সাত তলা বস্তিতে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) স্ত্রী সুমাইয়া আক্তারকে (১৮) আটক করেছে পুলিশ।

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদির রাসেদ এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বুধবার সন্ধ্যায় সাততলা বস্তির ভাড়া বাসায় শাওন ও তার দ্বিতীয় স্ত্রী সুমাইয়ার মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে শাওনের তলপেটে ছুরিকাঘাত করে সুমাইয়া। এতে গুরুতর আহত হয় শাওন। প্রথম স্ত্রী শাহনাজ বেগম আহত অবস্থায় শাওনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে রাত ৮টায় ঢাকা মেডিক্যালে কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টায় তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

এসআই আব্দুল কাদির রাসেদ বলেন, ‘এ ঘটনায় শাওনের মা শাহিনুর আক্তার বৃহস্পতিবার সুমাইয়া ও তার মাকে আসামি করে একটি হত্যামামলা করেন। পরে সুমাইয়াকে আটক করা হয়। ’‌

মৃতের খালা রেমিজা আক্তার জানান, শাওন পেশার পিকআপ ড্রাইভার ছিলেন। ১০ মাস আগে সুমাইয়াকে বিয়ে করেন শাওন।

 

 

 

/এআইবি/আরটি/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম