বিআরটিএ’র অভিযানে ৩ লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২২, ২০:৩৭আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ২০:৩৭

জ্বালানি তেলের দাম কমানোর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অভিযানে ৮৪টি বাসের বিপরীতে ৩ লাখ ১৪ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (৪ সেপ্টেম্বর) ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা আদায় করেছে।

বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করে বিআরটিএ’র উপ-পরিচালক (এনফোর্সমেন্ট) হেমায়েত উদ্দিন জানান, অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ১৫টি স্পটে ১০টি ভ্রাম্যমাণ আদালত ২১টি বাসের বিপরীতে ৮৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া রুট ভায়োলেশন/রুট পারমিটবিহীন, অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেসবিহীন, ওয়েবিল, হাইড্রোলিক হর্নসহ অন্যান্য অপরাধের দায়ে ৬৩টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ২ লাখ ২৬ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। রুট পারমিট না থাকায় ২টি গাড়ি ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে।

বিআরটিএ’র বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা তদারকি করেন সংস্থার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম ও উপ-পরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিন। এ সময় বাস ও মিনি বাস মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, জ্বালানি তেলের দামের কমানোর পর বুধবার (৩১ আগস্ট) বনানীর কার্যালয়ে বাস মালিকদের সঙ্গে বৈঠক করে বাস ভাড়া কমানোর সিদ্ধান্ত নেয় বিআরটিএ। সে হিসেবে, বাস ভাড়া প্রতি কিলোমিটার ৫ পয়সা কমিয়ে দূরপাল্লার ক্ষেত্রে ২ টাকা ১৫ পয়সা ও মহানগরে ২ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়। ডিটিসিএ আওতাভুক্ত বাসের ভাড়া ২ টাকা ৩৫ পয়সা করা হয়েছে। সর্বনিম্ন বাস ভাড়া ১০ টাকা আর মিনিবাসে ৮ টাকা করা হয়।

/এমআরএস/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম