শেখ হাসিনা ছাত্রলীগের হাতে কলম, খাতা ও বই তুলে দেন: তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০২২, ২৩:৩২আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ২৩:৩২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের হাতে কলম, খাতা ও বই তুলে দিয়ে তাদেরকে মেধা, প্রজ্ঞা ও অসীম সাহসিকতার দিকে ধাবিত করেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

সোমবার (৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর কলাবাগান স্টাফ কোয়ার্টার মাঠে 'ধানমন্ডি, হাজারীবাগ, কলাবাগান ও নিউ মার্কেট' থানা ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শেখ ফজলে নূর তাপস বলেন, ১৯৭৫ সালে আমরা জাতির পিতাকে হারালাম। ’৮১ সালে জননেত্রী শেখ হাসিনা আমাদের মাঝে ফিরে আসলেন। আমরা দেখেছি, ’৭৫ এর পরে ছাত্রদেরকে নষ্ট করার জন্য, তাদের চরিত্র হনন করার জন্য— খুনি জিয়াউর রহমান শুধু বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষান্ত হয়নি, মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করে ক্ষান্ত হয়নি, সংবিধানকে পদদলিত করে ক্ষান্ত হয়নি। ছাত্রদেরকে বিপথে নিয়ে যাওয়ার জন্য, জাতি গঠন থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য— তাদের বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে হাতে অস্ত্র তুলে দেয়। তখন থেকে ছাত্র রাজনীতি কলুষিত রাজনীতির দিকে অগ্রসর হলো। জননেত্রী শেখ হাসিনা ফিরে এসে আবারও সম্মেলনের মাধ্যমে ছাত্রদের হাতে কলম, খাতা ও বই তুলে দেন। তিনি ছাত্রলীগকে মেধা, প্রজ্ঞা ও অসীম সাহসিকতার দিকে ধাবিত করেছেন।"

শত প্রতিকূলতা অতিক্রম করে শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করে মেয়র বলেন, "বিগত দিনের ন্যায় আগামী দিনের পথচলা কঠিন হতে পারে। কারণ এই ৫১ বছরের পথচলা (স্বাধীনতা পরবর্তী) আমাদের জন্য অত্যন্ত কঠিন পথচলা ছিল। ভবিষ্যতে আরও কঠিন হতে পারে। কিন্তু আমি আত্মবিশ্বাসী যে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে আমরা রাজপথে ছিলাম, আছি এবং রাজপথে থেকে সেভাবেই তার নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রাকে আমরা ত্বরান্বিত করব, বেগবান করব। ২০৪১ সালের মধ্যে আমরা সোনার বাংলা গড়ব।"

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ছাত্রলীগ নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় বলেন, "যেখানে বিএনপি নৈরাজ্য সৃষ্টি করবে, অছাত্রদের ছাত্র সংগঠন ছাত্রদল যেখানে নৈরাজ্য সৃষ্টি করবে— সেখানেই আপনারা তাদেরকে গণধোলাই দেবেন।"

সম্মেলনে অন্যান্যদের মধ্যে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়, মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. তাসভীরুল হক অনু, সভাপতি এস এম রবিউল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক মো. আজিজুল হক রানা, সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ, বৃহত্তর ধানমন্ডি থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজিমুদ্দিন বাবু ও সাধারণ সম্পাদক নাসিরুল হাসান সজীব প্রমুখ বক্তব্য রাখেন। 

/আরএইচ/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম