সড়ক হবে তিন রঙের, ‘লাল’ থাকবে হকারমুক্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২২, ১৩:৩০আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৩:৩৯

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন সড়কগুলো গুরুত্ব অনুযায়ী লাল, হলুদ ও সবুজ এই তিন রঙে চিহ্নিত করা হবে। আগামী সপ্তাহ থেকেই চিহ্নিত করার কাজ শুরু হবে বলে জানিয়েছেন ডিএসসিসি’র মেয়র শেখ ফজলে নূর তাপস।

মেয়র বলেন,  'আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ককে লাল রঙ দ্বারা চিহ্নিত করবো। এ ধরনের সড়কে কোনও হকার বসতে দেওয়া হবে না।  যারা আছেন তাদের পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।  আর কিছু সড়ক গুরুত্ব অনুযায়ী  হলুদ ও সবুজ  চিহ্নিত করা হবে।' তিনি জানান, আগামী সপ্তাহ থেকে লাল চিহ্নিত সড়ক ও হাঁটার পথ থেকে হকার সরানোর কার্যক্রম শুরু হবে।

বুধবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে হকার্স মার্কেটের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।

তিনি আরও বলেন,  'আমরা এ হকার্স মার্কেটেকে দশতলা বিপনি-বিতান করবো যেখানে আমাদের হকারদের পুনর্বাবাসন করা হবে। এটি একটি দীর্ঘ প্রত্যাশা ছিল। বিভিন্ন কারণে যা বাস্তবায়িত হয়নি। এ মার্কেট ভবনের নির্মাণ কাজ আগামী দুই বছরের মধ্যে সম্পন্ন হবে। '

খেলার মাঠ ও পার্কে অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র তাপস বলেন, ‘আমরা মাঠ ও পার্ক নিয়ে হাজার প্রতিকূলতা পার করছি। আমরা যদি কোনও সুনির্দিষ্ট এলাকায় সুনির্দিষ্ট মাঠে ও পার্কের বিষয়ে অভিযোগ পাই তা উদ্ধারে আমরা অভিযান পরিচালনা করবো।’

/আরএইচ/এফএস/
সম্পর্কিত
যাত্রাবাড়ীর গণশুনানিতে স্বজনহারাদের কান্না, উঠলো বিচার ও স্মৃতিস্তম্ভের দাবি
২৮ লাখ টাকার জাল নোটসহ গুলশানে ২ জন গ্রেফতার 
সুপারিশ পাওয়া প্রাথমিক শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার
সর্বশেষ খবর
বাংলাদেশ-কোরিয়া সিইপিএ অর্থনৈতিক সম্পর্কে নতুন দিগন্ত খুলবে: বাণিজ্যমন্ত্রী 
বাংলাদেশ-কোরিয়া সিইপিএ অর্থনৈতিক সম্পর্কে নতুন দিগন্ত খুলবে: বাণিজ্যমন্ত্রী 
কারখানা বন্ধ নিয়ে কেন এত আলোচনা?
কারখানা বন্ধ নিয়ে কেন এত আলোচনা?
আমদানির খবরে ৪০০ থেকে নেমে ৩৫০ টাকা কাঁচা মরিচ
আমদানির খবরে ৪০০ থেকে নেমে ৩৫০ টাকা কাঁচা মরিচ
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
সর্বাধিক পঠিত
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ