মোটরসাইকেল কিনে না দেওয়ার আইডিয়াল স্কুলের ছাত্রের আত্মহত্যার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৩আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১৮:১৭

রাজধানীর সবুজবাগে মোটরসাইকেল কিনে না দেওয়ার মোরসালিন (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। বুধবার দিবাগত রাতে সবুজবাগের উত্তর বাসাবোতে এ ঘটনা ঘটে।

মোরসালিন শরীয়তপুর জেলার সখিপুর উপজেলার খাস গাজীপুর গ্রামের টিটু মোল্লার ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে উত্তর বাসাবোতে বসবাস করতো। সে মুগদা আইডিয়াল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

সবুজবাগ থানার এসআই সুশান্ত বিশ্বাস বলেন, ‘পরিবারের সদস্যরা জানান, বুধবার দিবাগত রাতে উত্তর বাসাবোর নিজ বাসায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে ওই শিক্ষার্থী। সে পরিবারের কাছে মোটরসাইকেল কিনে দেওয়ার আবদার করেছিল। কিনে না দেওয়ায় আত্মহত্যা করেছে। এ ছাড়া অন্য কোনও কারণ রয়েছে কি-না তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।’

তিনি বলেন, ‘খবর পেয়ে রাতে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

/এআরআর/এআইবি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম