বিজয় সরণিতে বাসচাপায় স্কুলছাত্র গুরুতর আহত 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০২২, ০১:২৪আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ০১:২৫

রাজধানীর তেজগাঁও বিজয় সরণি এলাকায় বাসচাপায় বাইসাইকেল আরোহী এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। ওই শিক্ষার্থীর নাম মো. রাফছান হাসান রোহান (১৪)। সে গ্রিন অ্যাপেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র। শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়।

আহত কিশোরের বাবার নাম হাসান নেওয়াজ সিরাজ। তিনি ঢাকায় বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। তাদের বাসা শেওড়াপাড়ার শামীম সরণি এলাকায়। 

আহতের বোন ইসরাত জাহান জেরিন বলেন, ছোটভাই ও তার বন্ধু বাসার সামনেই সন্ধ্যায় সাইকেল চালাচ্ছিল। হঠাৎ কেন ও কীভাবে তারা বিজয় সরণির ওই দিকে গিয়েছিল জানি না। পরে শুনেছি সেখানে তেজগাঁও থানার সামনে ট্রাস্ট পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কার রাফছান গুরুতর আহত হয়। পরে ওই বাসের চালক মো. রুবেল আহত অবস্থায় রাফছানকে একটি হাসপাতালে নেয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতে ঢাকা মেডিক্যালে আনা হয়।   

চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরও বলেন, ছোটভাইয়ের অবস্থা আশঙ্কাজনক।  

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ওই কিশোরকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। 

/এআইবি/আরটি/টিটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম