রেড জোন দখল করায় ৮০ হাজার টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২২, ১৯:০৫আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৯:২৪

গুলিস্তান ‘রেড জোন’ এলাকার সড়ক ও পথচারী চলাচলের রাস্তা দখল করায় ১৪ হকারকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবারের (১৫ সেপ্টেম্বর) অভিযানে দুইশ’র বেশি হকার উচ্ছেদ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএসসিসি কর্তৃপক্ষ।

ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামানের নেতৃত্বে তৃতীয় দিনের মতো গুলিস্তান জিরো পয়েন্ট থেকে শুরু করে আহাদ পুলিশ বক্স পর্যন্ত রাস্তা ও ফুটপাত দখলকারী হকারদের উচ্ছেদে এই অভিযান চালানো হয়। দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হয়ে অভিযান চলে বেলা ২টা পর্যন্ত।

চৌকি বিছিয়ে এবং ব্যানার সাটিয়ে অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে তোলা ১৪টি অস্থায়ী দোকানের বিরুদ্ধে অভিযানকালে ১৪টি মামলা দায়ের এবং ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ৯২ ধারার ৭ ও ৮ উপ-ধারায় এসব মামলা ও জরিমানা করা হয়।                    

অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান বলেন, ‘পদ্মা সেতুমুখী ও সেতু ব্যবহার করে ঢাকায় আসা যানবাহনগুলো যেন মেয়র হানিফ ফ্লাইওভারসহ ওই এলাকায় সহজেই চলাচল করতে পারে এবং জনসাধারণের চলাফেরা নির্বিঘ্ন করতে ডিএসসিসি মেয়র ঘোষিত গুলিস্তান রেড জোনে আমাদের উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে।’                        

অভিযানকালে ছিলেন ডিএসসিসির ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. এনামুল হক এবং ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ উদ্দিন আহম্মদ রতন।

প্রসঙ্গত, বঙ্গভবন থেকে সচিবালয় ও মেয়র হানিফ উড়ালসেতু থেকে গুলিস্তান পর্যন্ত সড়ককে ভিভিআইপি চলাচল এবং পদ্মা সেতুমুখী গাড়ির যোগাযোগ থাকায় গত ১১ সেপ্টেম্বর এ এলাকাকে রেড জোন ঘোষণা করে ডিএসসিসি কর্তৃপক্ষ। গুরুত্বপূর্ণ সড়ক বিবেচনায় এবং যানজট এড়াতে এ সড়ক ও পথচারী চলাচলের রাস্তায় হকার নিষিদ্ধ করে ডিএসসিসি।

 

 

/আরএইচ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম