রাজধানী থেকে মোটরসাইকেল চুরি, বিক্রি হতো নোয়াখালীতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩৭আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩৭

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে নোয়াখালীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো একটি চোর চক্র। টার্গেট করা মোটরসাইকেলের আশপাশে গিয়ে সহযোগীদের নিয়ে ঘোরাঘুরি করতো চক্রের সদস্যরা। এক পর্যায়ে মোটরসাইকেলের ওপর বসে নিজেদের মধ্যে কথা বলতো তারা। পরে সুযোগ বুঝে নিজেদের তৈরি চাবি দিয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যেতো। এমনই একটি ছিনতাই চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ।

তিনি বলেন, ‘বুধবার (২১ সেপ্টেম্বর) রাজধানী ও নোয়াখালীর চাটখিল এলাকায় অভিযান চালিয়ে ওই পাঁচ জনকে গ্রেফতার করেছে ডিবি উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম। গ্রেফতার ব্যক্তিরা হলেন– মোহাম্মদ আলী, আানোয়ার হোসেন রুবেল, মো. সামছুল হুদা, মো. কামাল হোসেন ওরফে আকাশ ও মো. মিজান। এ সময় ১৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।’

ডিবির সংবাদ সম্মেলন গোয়েন্দা বিভাগের এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘ডিবির সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমানের নেতৃত্বে একটি টিম মামলাটি নিয়ে কাজ শুরু করে। প্রথমে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান নিশ্চিত করে। পরে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ আলীকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর চার জনকে নেয়াখালীর চাটখিল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।’

তিনি জানান, যারা চুরি করে এবং কম টাকায় এসব চোরাই মোটরসাইকেল কেনেন, ব্যবহার করেন তারাও একই অপরাধে অপরাধী হবেন। কারোর মোটরসাইকেল চুরি হলে সংশ্লিষ্ট থানায় মামলা করে ডিবি পুলিশকে অবগত করার অনুরোধ জানান তিনি।

কমিশনার হারুন অর রশিদ বলেন, ‘সহযোগীদের নিয়ে বিগত কয়েক বছর ধরে ঢাকার উত্তরা এলাকাসহ বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে আসছিল মোহাম্মদ আলী। পরে ওই মোটরসাইকেলগুলো নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী থানা এলাকায় বিক্রি করতো তারা।’

 

 

/আরটি/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম