রাজধানীর শ্যামপুরে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২২, ১১:৩৬আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১১:৩৬

রাজধানীর শ্যামপুরের মীর হাজীরবাগ চৌরাস্তা এলাকার একটি বাসা থেকে মাকসুদা আক্তার মারিয়া (১৮) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে তিনটার দিকে ঘটনাটি ঘটে।

বাসার জানালার সাথে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলছিল দেখতে পেয়ে তাকে সেখান থেকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে তার স্বামী। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর ভোর সাড়ে চারটায় মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

মৃতের গ্রামের বাড়ি পটুয়াখালীর দুমকী উপজেলায়। তার স্বামী মো. ইদ্রিস ওয়ার্কশপে পলিশের কাজ করেন।

গত নভেম্বর মাসে তারা বিয়ে করেছেন জানিয়ে মো. ইদ্রিস বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অভিমান করে সে এ ঘটনাটি ঘটিয়েছে।

/এআরআর/এআইবি/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি