ভ্রাম্যমাণ আদালতের দিকে ইট ছোড়ায় হকারের কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২২, ২১:২১আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ২১:২১

রাজধানীর গুলিস্তানে সড়ক ও হাঁটার পথ দখল করে বসানো অস্থায়ী দোকানপাট সরাতে অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারীদের ওপর ইট-পাটকেল ছোড়ায় একজন হকারকে কারাদণ্ড দেওয়া হয়েছে। ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ পাওয়া ওই হকারের নাম মো. নাহিদ।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মুনিরুজ্জামানের নেতৃত্বে গুলিস্তান জিরো পয়েন্ট থেকে শুরু করে আহাদ পুলিশ বক্স, গুলিস্তান হল মার্কেট থেকে গোলাপ শাহ মাজার হয়ে নগর ভবন পর্যন্ত প্রায় শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয় এবং ভবিষ্যতে রেড জোন এলাকায় দোকান না বসানোর জন্য মাইকিং করে সতর্ক করা হয়।

উচ্ছেদকালে ইট-পাটকেল নিক্ষেপ করার অপরাধে মো. নাহিদকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানকালে অন্যান্যের মধ্যে ১৩নং ওয়ার্ডের কাউন্সিলর মো. এনামুল হক উপস্থিত ছিলেন।

/আরএইচ/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক