মিরপুর প্যারিস রোডের মাঠ ফেরতের দাবিতে মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২২, ১৬:১৮আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৬:২০

রাজধানীর মিরপুর ১১ নম্বরের প্যারিস রোড মোড়ে অবস্থিত মাঠটি ফেরত চেয়ে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে ওই মাঠের সামনে স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা মানববন্ধন থেকে এ দাবি করেন।

দাবির বিষয়ে স্থানীয় এক বাসিন্দা স্বাধীন বলেন, 'এক সময় এটা মাঠ ছিল, পরে এই মাঠ বাস্তুহারাদের দ্বারা অবৈধভাবে বেদখল হয়ে যায়৷'

তিনি বলেন, দীর্ঘ সময় বেদখল থাকার পর এই মাঠ উদ্ধার করা হলেও এখন বিভিন্ন মহল আবার এই মাঠ দখল করার পাঁয়তারা করছে। এরইমধ্যে প্লট তৈরির উদ্দেশ্যে ইট-বালু নিয়ে আসা হয়েছিল কিন্তু আমাদের বাধার মুখে তা হতে পারেনি। এখন আমরা এলাকাবাসী দাবি জানাচ্ছি আমাদের আগামীর প্রজন্মের জন্য মাঠটি সঠিক ব্যবস্থাপনায় এলাকার শিশুদের জন্য গড়ে তোলা হোক।

আরেক বাসিন্দা আফরোজা বেগম বলেন, 'আমাদের এলাকায় আগে বেশ কয়েকটা মাঠ ছিল কিন্তু সেখানে বড় বড় অ্যাপার্টমেন্ট হয়ে গেছে। এখন আর আমাদের সন্তানদের খেলার জন্য খোলা মাঠ নাই। এই জায়গাটা আবার উদ্ধার হওয়ায় ভেবেছিলাম এইটাকে মাঠ করা হবে। কিন্তু সেটা না করে আবারও দখল করার চেষ্টা করছে। আমরা এই মাঠ ফেরত চাই।'

/জেডএ/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান