রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০২২, ১৭:০৫আপডেট : ০২ অক্টোবর ২০২২, ১৭:০৫

রাজধানীর গুলিস্তানে বাসের ধাক্কায় হাসিনা বেগম (৪৮) নামে এক নারী নিহত হয়েছেন। রবিবার (২ অক্টোবর) দুপুর ১২টায় গুলিস্তান লেভেল ক্রসিং ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, রাস্তা পার হওয়ার সময় বিআরটিসির দ্বিতল বাসের ধাক্কায় পড়ে গিয়ে আহত হন হাসিনা বেগম। সেখান থেকে উদ্ধার করে দুপুর পৌনে ১টায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহতের খালাতো ভাই শহিদুল্লাহ জানান, হাসিনা মাজার ভক্ত। সে গেন্ডারিয়ায় মোতালেব শাহ মাজারে থাকতো। রবিবার লালন শাহ মাজারে যাওয়ার কথা ছিল তার। গেন্ডারিয়া থেকে গুলিস্তান যাওয়া পথে রাস্তা পার হওয়ার সময় দ্বিতল বাসের ধাক্কায় তার মৃত্যু হয়।

শহিদুল্লাহ আরও বলেন, ‘তার কোন সন্তান নেই। তিন একাকি মাজারে জীবন-যাপন করতেন। তার গ্রামের বাড়ি পিরোজপুরে।

/আরটি/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম