দক্ষিণ সিটির অভিযানে ১১ মামলায় ৫০ হাজার টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২২, ১৬:৫২আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ১৬:৫২

রাজধানীর মৌলভীবাজারে ফুটপাত দখল করে গড়ে তোলা অস্থায়ী অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।  বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ফুটপাত দখল করে গড়ে তোলা ৩০টি অবৈধ অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়। এছাড়াও ফুটপাতে মালামাল রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় অভিযানকালে ১১টি প্রতিষ্ঠানকে (দোকান) ১১টি মামলায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও জরিমানা আদায় করা হয়েছে। স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর ৯২ ধারার ৭ উপধারায় এই জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, স্থায়ী হাট-বাজারগুলোতে পথচারীদের চলাচলে যেন বিঘ্ন সৃষ্টি না হয় সে লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

অভিযানকালে অন্যান্যের মধ্যে ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ মোহাম্মদ আলমগীর উপস্থিত ছিলেন।

/আরএইচ/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম