শেওড়ায় ট্রাকের ধাক্কায় উল্টে গেলো বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২২, ১৪:৩৯আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ১৪:৪৫

রাজধানীর বিমানবন্দর সড়কে ট্রাকের ধাক্কায় বাস উল্টে গেছে ভিআইপি পরিবহনের একটি বাস। এ সময় আহত হয়েছেন ১৫ জনের মতো। তাদের মধ্যে এক যাত্রী মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।

শুক্রবার (৭ অক্টোবর) সকালে শেওড়া এলাকার কুড়িল ফ্লাইওভারের ঢালে এ ঘটনা ঘটে।

বাড্ডা ট্রাফিক জোনের উপপরিদর্শক (এসআই) আজিজুল হক এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গাজীপুর থেকে আসা ভিআইপি পরিবহনের একটি বাস শেওড়া এলাকায় শেওড়া বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। এ সময় কুড়িল ফ্লাইওভার থেকে একটি ট্রাক নামছিল। ট্রাকটি পেছন থেকে ধাক্কা দিলে বাসটি উল্টে যায়। এ সময় বাসে থাকা ১৫ জন যাত্রী সামান্য আহত হয়। একজনের মাথা ফেটে যায়।

এসআই বলেন, ট্রাকটি বাসটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ দেখে ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

/আরটি/এনএআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক