আধিপত্যের জেরে ছুরিকাঘাত, কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২২, ১৫:১০আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ১৫:২৫

সিনিয়র ও জুনিয়র দ্বন্দ্বে রাকিব (১৬) নামের এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের পর কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাতে রাজধানীর মিরপুর, যাত্রাবাড়ী, আশুলিয়া এবং যশোর ও ঝালকাঠিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার (৭ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৪-এর অধিনায়ক মোজাম্মেল হক।

গ্রেফতার কিশোররা হলো মো. রমজান (২০), আল-আমিন (২০), ইসমাইল হোসেন ওরফে পপকন (১৮), বিজয় (১৭) ও ইয়াসিন আরাফাত ওরফে সাইমন (১৭)।

র‌্যাব জানায়, ভুক্তভোগী রাকিব ও গ্রেফতার অভিযুক্তরা মিরপুর ১২ নম্বর এলাকায় থাকে। সিনিয়র গ্রুপ ও জুনিয়র গ্রুপ নামে দুটি কিশোর গ্যাং রয়েছে, যারা এলাকায় ইভ টিজিং, ছিনতাইসহ মাদক সেবন এবং এলাকায় আধিপত্য বিস্তারে লিপ্ত থাকে। সিনিয়র গ্রুপের সঙ্গে চলাফেরা ছিল রাকিবের আর গ্রেফতার ব্যক্তিরা জুনিয়র গ্রুপের সদস্য।

কয়েক দিন আগে জুনিয়র গ্রুপের সদস্য রমজান, আল-আমিন, বিজয়, ইয়াসিনসহ পাঁচ-ছয়জন মিলে মিরপুর ১২ ডি ব্লকে ধূমপান করছিল। এ সময় তাদের পাশ দিয়ে সিনিয়র গ্রুপের কয়েকজন সদস্য হেঁটে যায়। অভিযুক্তদের সম্মান না দেখানোয় ধূমপানরতদের বিভিন্ন ধরনের হুমকিসহ চড়-থাপ্পড় মারে।

এ ঘটনার জেরে গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় জুনিয়র গ্রুপের ১০ থেকে ১২ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাকিবকে একা পেয়ে তার ওপর হামলা চালায় এবং তাকে ছুরিকাঘাত করে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেফতার সবাই মাদকাসক্ত। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/আরটি/এনএআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী