রাজধানীর উত্তরায় রেস্টুরেন্ট ও বারে অভিযান, গ্রেফতার ৩৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২২, ১৫:৫৭আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ১৬:০৮

‘রাজধানীর উত্তরার কিংফিশার রেস্টুরেন্ট ও বারে কাদের যাতায়াত ছিল, তা তদন্ত করে দেখা হবে। কোনও গোয়েন্দা কর্মকর্তা কিংবা অন্য কাদের যাতায়াত ছিল সেখানে, সে বিষয়গুলোও খতিয়ে দেখা হবে।’ শুক্রবার (৭ অক্টোবর) মিন্টু রোডের গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ।

এর আগে বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাতে রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টরের কিংফিশার রেস্টুরেন্ট ও বারে অভিযান পরিচালনা করে উত্তরা গোয়েন্দা বিভাগ। এ সময় জব্দ করা হয় ৬ হাজার বেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মদ ও বিয়ার উদ্ধার করা হয়।

এ ঘটনায় ৩৫ জনকে গ্রেফতার করেছে। তারা বেশির ভাগই সেই বারের কর্মচারী। ডিএমপির উত্তরা পশ্চিম থানায় একটি মাদক মামলা করা হয়েছে।

রাজধানীর উত্তরায় রেস্টুরেন্ট ও বারে অভিযান, গ্রেফতার ৩৫

গ্রেফতার ব্যক্তিরা হলো আবু সালেহ (৩৮), মো. মোহন (২১), মুকুল (৪০), মো. সিব্বির আহম্মেদ (২৫), রাসেল (২৪), আবুল কাসেম মিন্টু (৪২), নাহিদ দারিয়া (২০), শান্ত ইসলাম (২২), আলিম উদ্দিন (২৪), জালাল উদ্দিন (৩২), সাজ্জাদ হোসেন (২৭), রহমত আলী (২৫), খালেক সাইফুল্লাহ (২৭), ইমরান (৩৯), মো. সাহান শেখ (২৪), মো. মোফাজ্জেল (৫০), ওবায়েদ মজুমদার (২৪), ইবাদত খান (৩২), রাইস উদ্দিন (২৫), রায়হান (২১), মো. রুবেল (২৮), রিফাত (১৮), ফয়সাল (২২), শরিফুল ইসলাম (১৮), রাসেল (১৮), জাহিদ হাসান (১৮), রওশন জামিল রাসেল (৩০), হুমায়ুন কবির (২৫), তোফাজ্জেল হোসেন (২০), মো. রিয়াদ হোসেন (২৪), আল আমিন (৩১), কাইয়ুম (২২), নয়ন দাস (২৮), শাওন দাস (২২) ও মাহমুদুল হাসান (২১)।

ডিবি প্রধান বলেন, সেখান থেকে পাঁচ হাজার ৪০০ পিস বিয়ার এবং প্রায় ৬০০-এর মতো বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়। ভবনের ছয়, সাত ও আট তলা থেকে এসব মদ উদ্ধার করা হয়। তবে এসব মদের বৈধ কোনও কাগজপত্র গোয়েন্দাদের দেখাতে পারেনি তারা। যদি আমদানি করা হয়, তাহলে কাস্টমসের কাগজপত্র থাকবে। কাস্টমস থেকে এসেছে নাকি পর্যটন থেকে এসেছে, কোনও ধরনের কাগজ তারা দেখাতে পারেনি।

অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ জানান, ওই বাসায় শত শত ছেলে-মেয়ে অবৈধভাবে গান-বাজনা ও নাচানাচির পার্টি করে। এসবের অনুমতিও তারা সংশ্লিষ্ট থানা থেকে নেয়নি। সেই বারের কাগজপত্রগুলো আমরা চাইবো। এরপর ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে বলে জানান গোয়েন্দা বিভাগের এই কর্মকর্তা।

/আরটি/এনএআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম