রাজধানীতে ২ বাসের চাপায় কিশোরের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২২, ১৫:৪৩আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ১৫:৫১

রাজধানীর যাত্রাবাড়ীতে দুই বাসের চাপায় রিফাত মুন্সি (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (অক্টোবর) দুপুর ১২টার দিকে যাত্রাবাড়ীর সায়েদাবাদ বাস টার্মিনালে এ দুর্ঘটনা ঘটে। পেশায় সে গ্রিজ মিস্ত্রি ছিল। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।

রিফাত কিশোরগঞ্জ সদর উপজেলার হাজিরগল গ্রামের রিকশা চালক কাজল মুন্সির ছেলে। বর্তমানে সায়েদাবাদ ব্রাহ্মণ চিরন এলকায় থাকতো। তিন ভাইয়ের মধ্যে সে ছিল দ্বিতীয়।

রিফাতকে হাসপাতালে নিয়ে আসা অপর মিস্ত্রি আনোয়ার হোসেন বলেন, সায়েদাবাদ বাস টার্মিনালে সেন্টমার্টিন দ্বীপ পরিবহনের একটি বাসে গ্রিজ লাগানোর কাজ করছিল রিফাত। বাসের নিচে একজন এবং গেটের সামনে দাঁড়িয়ে রিফাত কাজ করছিল। এ সময় বেপরোয়া গতির একটি বাস এসে রিফাতকে চাপা দেয়। দুই বাসের চাপায় সে গুরতর আহত হয়। ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

 

 

/এআইবি/এআরআর/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম