জীবন বাঁচাতে হাত ধুলেও এখন সবাই উদাসীন (ফটো স্টোরি)

সাজ্জাদ হোসেন
১৫ অক্টোবর ২০২২, ১৬:৫০আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ১৬:৫০

সাবান কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করা ছিল প্রতিদিনের রুটিনের অংশ। কেউ করোনার ভয়ে, কেউ সচেতনতার অংশ হিসেবে এই কাজ করতো। কিন্তু করোনা যতই দুর্বল হতে শুরু করে, সঙ্গে সঙ্গে চলে যায় হাত ধোয়ার চর্চাটা। তাই এখন আর কেউ হাত ধোয় না বললেই চলে।

চার বছর আগে ওয়াটারএইড ও ইউনিসেফের সহায়তায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত দেশব্যাপী জাতীয় সমীক্ষায় দেখা গেছে, হাত ধোয়ার জ্ঞান থাকলেও তা প্রতিপালনে সবার মাঝে অনীহা রয়েছে।

ছবি : সাজ্জাদ হোসেন

হাতের স্বাস্থ্যবিধি বৈশ্বিকভাবে পালনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানের মধ্যে দিয়ে আজ শনিবার (১৫ অক্টোবর) পালিত হচ্ছে ‘বিশ্ব হাত ধোয়া দিবস’। সাবান দিয়ে হাত ধোয়ার বৈশ্বিক এবং স্থানীয় দৃষ্টিভঙ্গি প্রচার করার জন্য বিশ্ব হাতধোয়া অংশীদার (জিএইচপি)-এর উদ্যোগে ২০০৮ সাল থেকে ১৫ অক্টোবর দিনটি ‘বিশ্ব হাতধোয়া দিবস’ বা ‘গ্লোবাল হ্যান্ডওয়াশিং ডে’ হিসেবে পালিত হয়ে আসছে।

ছবি : সাজ্জাদ হোসেন

রাজধানীর বিভিন্ন পয়েন্টে করোনাভাইরাসের শুরুতে সচেতনতা উপলক্ষে হাত ধোয়ার বেসিন, ট্যাব স্থাপন, সাবান ও স্যানিটইজারের ব্যবস্থা থাকলেও আস্তে আস্তে যখন করোনা নিস্তেজ হতে শুরু করে, তখন হাত ধোয়ার প্রবণতাও কমতে থাকে। তাই এখন আর হাত ধোয়ার তোড়জোড় দেখা যায় না।

ছবি : সাজ্জাদ হোসেন

বিশ্বের ৭০টি দেশের প্রায় ১২ কোটিরও বেশি শিশু সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে এই দিনটি উদযাপন করা শুরু করেছিল। তবে হাতধোয়ার এই যুগান্তকারী ধারণাটি সর্বপ্রথম নিয়ে আসেন ভিয়েনার বিশিষ্ট চিকিৎসক ড. ইগনাল সেমেলউইজ।

ছবি : সাজ্জাদ হোসেন

স্বাস্থ্যবিধির নানা রকম প্রাথমিক জ্ঞানের মধ্যে সঠিকভাবে হাত ধোয়া অন্যতম। হাত ধোয়া দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুস্থতার জন্য সাবান দিয়ে হাত ধোয়া খুবই জরুরি। নানা কারণে হাত নোংরা হয়ে প্রতিদিন হাজারো জীবাণু মানবদেহে সংক্রমিত হয়।

ছবি : সাজ্জাদ হোসেন

সঠিক নিয়মে সাবান দিয়ে হাত না ধুলে নানারকম ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ও অন্যান্য জীবাণু হাতের মাধ্যমে খাদ্যের সঙ্গে আমাদের দেহে প্রবেশ করে। যার ফলস্বরূপ ডায়রিয়া, কলেরা, ইনফ্লুয়েঞ্জা এমনকি কোভিড-১৯ রোগের মতো নানাবিধ সংক্রামক রোগ হতে পারে। আর এসব রোগ থেকে বাঁচতে সঠিকভাবে হাত ধোয়ার সু-অভ্যাস গড়ে তোলা প্রয়োজন।

/এনএআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম