রাজধানীতে বাস থেকে ফেলে দিয়ে যাত্রীকে হত্যার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২২, ২০:২৯আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ২০:৪৮

রাজধানীর যাত্রাবাড়ীতে বাস থেকে ফেলে দিয়ে এক যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম আবু সায়েম মুরাদ (৩৫)। ভাড়া নিয়ে তর্কের পর তাকে বাস থেকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ করেছে নিহতের পরিবার। এ ঘটনায় চালক ও হেলপারকে মারপিট করে স্থানীয় জনতা। বাসটিতে তারা আগুন ধরিয়ে দেয়।

শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সরণিতে এ ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

নিহত আবু সায়েম মুরাদ দক্ষিণ যাত্রাবাড়ী শহীদ ফারুক সরণী এলাকার হেদায়েত উল্লাহর ছেলে। তিনি মতিঝিলে একটি বায়িং হাউজে চাকরি করতেন। দুই ভাই দুই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।

নিহতের বড় ভাই আবু সাদাদ সাহেদ বলেন, সায়েম ওই বাসে বাসায় ফিরছিল। বাসের হেলপার এক যাত্রীর কাছ থেকে বেশি ভাড়া নেয়। সায়েম এর প্রতিবাদ করে। এ নিয়ে হেলপারের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। যাত্রাবাড়ীতে নামার সময় সায়েমকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। পরে ওই বাসের পেছনের চাকা তার মাথার ওপর দিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। 

এসআই আশরাফুল ইসলাম বলেন, বাসটি ৮ নম্বর রোডের। গাবতলী থেকে যাত্রাবড়ী যায়। চালক সালাউদ্দিন (৪০) ও হেলপার মোহনকে (২২) উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। হেলপার ও চালককে আটক করা হয়েছে।

 

 

 

 

/এআইবি/আরটি/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম