ভুয়া এনআইডি ও জাল সার্টিফিকেট তৈরির অভিযোগে গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২২, ১৬:১৬আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ১৬:১৬

রাজধানীর পল্টনে জাল সার্টিফিকেট এবং ভুয়া জাতীয় পরিচয় পত্র (এনআইডি কার্ড) তৈরির অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয় (র‌্যাব-৩)। রবিবার (১৬ অক্টোবর) পল্টন থানা এলাকার মজিদ এনটারপ্রাইজ নামে একটি দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন– মো. আব্দুল মজিদ (২৫) এবং তার সহযোগী মো. মাসুম (২৭)। এ সময় একটি জাল সার্টিফিকেট, একটি সিপিইউ, একটি মনিটর, একটি কি-বোর্ড, একটি মাউস এবং একটি প্রিন্টার জব্দ করা হয়।

সোমবার (১৭ অক্টোবর) র‌্যাব-৩-এর স্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতার আসামিরা দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে স্বল্প শিক্ষিত ছাত্র/ছাত্রী এবং নিরীহ জনগণের সরলতার সুযোগ নিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে জাল সার্টিফিকেট এবং ভুয়া এনআইডি কার্ড তৈরি ও সরবরাহ করে আসছিল। বিষয়টি তারা স্বীকার করেছে।

র‌্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, প্রতারক চক্রের বিরুদ্ধে র‌্যাব-৩-এর অভিযান অব্যাহত থাকবে। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

/আরটি/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম