উত্তর সিটিতে ১০১ জন কর্মচারীর পদোন্নতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২২, ২১:৩৩আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ২১:৩৩

বিভিন্ন পদে কর্মরত ১০১ জনকে ছয়টি পদে পদোন্নতি দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

কর্মচারীদের মধ্যে হিসাবরক্ষক পদে ২ জন, কেয়ারটেকার ৪ জন, রেভিনিউ সুপারভাইজার ৪০ জন, লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার ১৭ জন,  ব্যক্তিগত সহকারী ৯ জন, উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক হিসেবে ২৯ জন কর্মচারী পদোন্নতি পেয়েছেন।

সোমবার (১৭ অক্টোবর) উত্তর সিটির সচিব মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক সই করা একটি অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মচারীরা সংস্থাপন ও প্রশাসন বিভাগে যোগদান করবেন।

পদোন্নতিপ্রাপ্ত কর্মচারীরা নতুন পদে আগামী এক বছর শিক্ষানবিশ হিসেবে নিয়োজিত থাকবেন। পরে বিধি মোতাবেক পদোন্নতি প্রদানকৃত পদে তাদের স্থায়ী করা হবে।

পদোন্নতিপ্রাপ্তরা জানিয়েছেন,  তাদের অনেকে ৩০ বছর ও অনেকে ২৫ বছর পর পদোন্নতি পেয়েছেন।

উত্তর সচিব দফতর সূত্রে জানা যায়,  ঢাকা সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণ নামে ভাগ হওয়ার পর এটাই কর্মচারীদের প্রথম পদোন্নতি।

/আরএইচ/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম