শেখ তাপস-আতিকুল বিদেশে, মেয়রের দায়িত্বে যারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২২, ১৯:২৫আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ১৯:২৫

বিশ্বের বিভিন্ন শহরের মেয়রদের সম্মেলন ‘সি ফরটিতে’ যোগ দিতে দেশ ছেড়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস ও  ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। ১৮ থেকে ২২ অক্টোবর আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে এই সম্মেলনে যোগ দেবেন তারা। এসময় ডিএসসিসিতে দায়িত্ব পালন করবেন প্যানেল মেয়র ও ডিএনসিসিতে এক কাউন্সিলর।

স্থানীয় সরকার আইন-২০০৯ (সিটি করপোরেশন) এর ধারা ২১ অনুযায়ী, অনুপস্থিতি কিংবা অসুস্থতার কারণে বা অন্য কোনও কারণে মেয়র দায়িত্ব পালনে অসমর্থ হলে তিনি পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত জ্যেষ্ঠতার ক্রমানুসারে মেয়রের প্যানেলের কোনও সদস্য মেয়রের সব দায়িত্ব পালন করবেন।

শর্তানুসারে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন মেয়র প্যানেলের ১ নম্বর সদস্য ও ৪৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহীদ উল্লাহ মিনু। তিনি জানিয়েছেন, মেয়র তাপস আগামী ২৭ অক্টোবর দেশে ফিরতে পারেন।এর আগেও কয়েকরবার মেয়রের দায়িত্ব পালন করেছেন বলেও জানান শহীদ উল্লাহ মিনু।

সরকারি আদেশ থেকে জানা যায়, মেয়র তাপস ছাড়াও দক্ষিণ সিটি করপোরেশন থেকে এ সম্মেলনে যোগ দিচ্ছেন মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মারুফুর রশিদ খান ও মেয়রের স্ত্রী আফরিন তাপস।

অপরদিকে,  ধারা ২০ অনুযায়ী তিন সদস্যের মেয়রের প্যানেল নির্বাচন করা হয়নি ঢাকা উত্তর সিটি করপোরেশনে। মেয়র আতিকুল ইসলামের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জামাল মোস্তফা। ঢাকা উত্তর সিটির করপোরেশনের মেয়রের সহকারী একান্ত সচিব ফরিদ উদ্দিন জানিয়েছেন মেয়র আতিকুল ১৮ অক্টোবর দেশ ছেড়েছেন ও  আগামী ২৬ অক্টোবর দেশে ফিরবেন।

 

/আরএইচ/এফএস/
সম্পর্কিত
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি