তাবলিগে এসে সড়কে প্রাণ গেলো বৃদ্ধের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২২, ১১:৫৬আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ১১:৫৬

রাজধানীর রমনায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় অলিউল্লাহ মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (২২ অক্টোবর) দিবাগত রাতে রমনা থানায় কাকরাইল সশস্ত্র বোর্ড ভবনের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান এ তথ্য জানান। অলিউল্লাহ চাঁদপুর জেলার কচুয়া উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।

এসআই মাহমুদুল হাসান বলেন, ‘৯৯৯-এ খবর পেয়ে রাত পৌনে ১১টায় গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিক্যালে কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় যানবাহনটি শনাক্ত করা যায়নি।’

তিনি বলেন, ‘মোবাইল ফোনে বৃদ্ধের স্বজনদের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, তিনি গ্রামের বাড়ি চাঁদপুর থেকে ঢাকায় কাকরাইল মসজিদে তাবলিগ জামাতে আসছিলেন। রাতে রাস্তা পারাপারের সময় যানবাহনের ধাক্কায় দুর্ঘটনা শিকার হন।’

 /এআরআর/এআইবি/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম