বাসে ঝগড়া বাধিয়ে যাত্রীর মোবাইল ফোন হাতিয়ে নিতো তারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২২, ১২:৪৭আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ১২:৫০

রাজধানীর উত্তরা থেকে একটি চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। চক্রটি বাসের মধ্যে যাত্রীর সঙ্গে ঝগড়া বাধিয়ে কৌশলে মোবাইল ফোন চুরি করে নিতো।

শনিবার (২১ অক্টোবর) রাতে উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোডের মাসকাট প্লাজার সামনে এক যাত্রীর মোবাইল ফোন চুরি করতে গেলে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলো– মো. রহমত উল্লাহ হাওলাদার (২৬), সজল হালদার (২৬) ও মো. অন্তর হাসান সজীব (২৭)।  

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

তিনি জানান, গ্রেফতার ব্যক্তিরা দিনের বেলা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। সজল ড্রাইভার, সজীব গার্মেন্টস শ্রমিক এবং জীবন সেনিটারি মিস্ত্রি। আর রাতের বেলায় চুরি করে। তাদের মূল টার্গেট বাসের যাত্রী। তিন জনই কোনও একজন যাত্রীকে ঘিরে দাঁড়ায়। এরপর যেকোনও একজন ধাক্কা দিয়ে ঝগড়া লাগায়। ঝগড়ার এক ফাঁকে বাকি দুই জন তার পকেটে থাকা মোবাইল ফোন হাতিয়ে নেয়। ধরা পড়লে তারা হার্ট অ্যাটাক হওয়ার ভান করে, নিঃশ্বাস বন্ধ করে ফেলে, মুখে থুতু ও লালা বের করে। এতে মানুষ ভয় পেয়ে তাদের ধরে না। এ সুযোগে তারাও পালিয়ে যায়। এর আগেও তারা একাধিকবার গ্রেফতার হয়েছে এবং জেলও খেটেছে। ২৫ দিন আগে জেল থেকে বের হয় তারা। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে।

/এআরআর/আরকে/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম